Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৪৪ কোটির ‘অলওয়েদার’ সড়ক নদীতে

শরফ উদ্দিন জীবন, কিশোরগঞ্জ
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২০:২৫
৪৪ কোটির ‘অলওয়েদার’ সড়ক নদীতে

ছবি: আগামীর সময়

হাওরের মানুষের সারা বছরের যোগাযোগের একমাত্র ভরসা ‘অলওয়েদার’ সড়ক। বর্ষা কিংবা শুষ্ক মৌসুম- বছরের সব সময়ই এই সড়ক দিয়েই উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগ করেন হাওরবাসী। সেই সড়কই এখন মেঘনার ভয়াল ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে।

প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাত কিলোমিটার সড়কের অন্তত ৫০০ মিটার অংশ ভেঙে মেঘনা নদীতে চলে গেছে। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। সড়ক বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অসুস্থ রোগী, নারী ও শিশুদের স্বজনরা।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন শুরু হওয়ার পর গত তিন মাস ধরে পরিস্থিতি ভয়াবহ হলেও সড়কটি রক্ষায় দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুরুতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিছু জিওব্যাগ ফেলা হলেও তীব্র নদীভাঙনের সামনে তা কোনো কাজে আসেনি। এখন নদী ভাঙতে ভাঙতে সড়কের পাশাপাশি ফসলিজমি ও বসতবাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে একটি গ্রামও।

সরেজমিনে জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া থেকে নোয়াগাঁও পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হয় প্রায় সাত বছর আগে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এই সড়ক নির্মাণে ব্যয় হয় প্রায় ৪৪ কোটি টাকা। বর্তমানে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজ চলছিল। এর মধ্যেই মেঘনার ভাঙনে সড়কের একটি বড় অংশ ধসে নদীতে বিলীন হতে শুরু করে। ভাঙনের তীব্রতায় প্রায় ৫০০ মিটার সড়ক এখন নদীগর্ভে। ফলে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বিকল্প পথ না থাকায় সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। হেঁটে চলাচলেরও সুযোগ নেই।

আরও পড়ুন

৫ কিলোমিটারে ঝুঁকি, দুর্ভোগও কম নয়

৩০ আগস্ট ২০২৬

জরুরি প্রয়োজনে উপজেলা কিংবা জেলা শহরে যেতে হলে বাড়তি সময়, অর্থ ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভাঙন ঠেকাতে প্রথমদিকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৮ হাজার ১০৪টি জিওব্যাগ ফেলা হয়। এতে ব্যয় হয় প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু মেঘনার তীব্র স্রোত ও ভাঙনের কাছে এই উদ্যোগ স্থায়ী প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

এই সড়কের শেষ প্রান্তেই মেঘনা নদীর ওপর নির্মাণাধীন রয়েছে এক হাজার মিটার দীর্ঘ একটি সেতু। প্রায় ১৭৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেতুর সংযোগ সড়কই এখন মেঘনার ভাঙনের মুখে পড়েছে। ফলে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতু প্রকল্পটিও ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক বছর ধরেই মেঘনার গতিপথ পরিবর্তনের কারণে এই এলাকায় নদীভাঙন বাড়ছিল। কিন্তু শুরুতে ভাঙন ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ধীরে ধীরে নদী ফসলিজমি গ্রাস করতে করতে এখন গুরুত্বপূর্ণ সড়কের কাছাকাছি চলে আসে। শেষ পর্যন্ত সড়কের বড় একটি অংশ নদীগর্ভে চলে গেলেও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। জিওব্যাগ ফেলার পর কার্যত আর কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফলে ভাঙন অব্যাহত রয়েছে।

সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগীরা। কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে নদীপথে যেতে হয়। এ কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো নিয়ে শঙ্কায় থাকতে হয় স্বজনদের।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম বলেন, রাস্তার ভাঙনে কী অসুবিধায় আছি, তা বলে বোঝানো যাবে না। আমাদের চলাচল প্রায় বন্ধ। পায়ে হেঁটে যাওয়ারও ব্যবস্থা নেই। আমরা পুরুষ মানুষ কষ্ট করে হলেও যেতে পারি, মহিলাদের তো আরও সমস্যা। বিশেষ করে অসুস্থ মানুষ নিয়ে বড় বিপদে আছি। ঠিক করে দেবে বলে তিন মাস চলে গেছে। ভাঙনের সময় কিছু বস্তা ফেলেছিল, পরে আর কারও দেখা পাওয়া যায়নি।

নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, এই রাস্তা ভাঙার আগে এর পাশে জমি ছিল। সেই শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আমাদের দুর্ভোগের বিষয়ে কেউ দেখে না। ধান-ফসল ফলানোর মতো এখন কোনো ব্যবস্থা নেই। অনেক বছর ধরে নদী ভাঙছে, কেউ কোনো উদ্যোগ নেয়নি। এখন নদী ভাঙতে ভাঙতে রাস্তায় আসার পর খবর হয়েছে। কিছু বস্তা ফেলছে, এই পর্যন্তই শেষ। আগে যদি কাজ করত, তাহলে ধানের জমি, রাস্তা নদীগর্ভে বিলীন হতো না। এখন আমাদের গ্রাম ভেঙে নেওয়ার সময় হয়েছে। কর্তৃপক্ষের কাছে প্রাণভিক্ষা চাই।

এলজিইডির অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ভাঙনের শুরুতে পানি উন্নয়ন বোর্ড কিছু জিওব্যাগ ফেলেছিল। বর্তমানে বিআইডব্লিউটিএ নদী খননের মাধ্যমে গতিপথ পরিবর্তন করে ভাঙন এলাকায় বালু ভরাট করছে। ভরাটের পর কার্পেটিং করে দ্রুত সড়কপথে চলাচল স্বাভাবিক করা হবে।


হাওরসড়কমেঘনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি