Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সাবেক স্বামীর ছুরিকাঘাতে টঙ্গীতে নারীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:১৬
সাবেক স্বামীর ছুরিকাঘাতে টঙ্গীতে নারীর মৃত্যু

ছবি: আগামীর সময়

গাজীপুরের টঙ্গীতে দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে নাজমীন আক্তার (২৩) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে তার প্রথম স্বামী জাকির হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শহীদ স্মৃতি রোডের একটি ভাড়া বাসায় ঘটে এ ঘটনা।

নিহত নাজমীন আক্তার পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুলখালী গ্রামের নুর ইসলামের মেয়ে। তিনি বর্তমানে দ্বিতীয় স্বামী সুজনকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন ওই এলাকায়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেল চারটার দিকে নাজমীনের সাবেক স্বামী জাকির হোসেন তার বাসায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন এলোপাতাড়ি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজমীনের। এ সময় বর্তমান স্বামী সুজন বাধা দিতে গেলে তাকেও করা হয় ছুরিকাঘাত। আহত সুজন বর্তমানে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন।

প্রতিবেশী মালুম তালুকদার জানান, প্রায় দুই বছর আগে নাজমীন তাদের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। প্রথম স্বামীর সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ হতো। প্রায় পাঁচ মাস আগে জাকির হোসেনকে তালাক দিয়ে সন্তানকে গ্রামের বাড়িতে রেখে আলাদা হয়ে যান তিনি। পরে প্রায় তিন মাস আগে সুজন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন এবং দুই মাস ধরে ওই এলাকায় বসবাস করছিলেন।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা জাকির হোসেনকে আটক করলে হত্যার দায় স্বীকার করেন তিনি।

আটক জাকির হোসেন ময়মনসিংহের কোতোয়ালি থানার ভাবখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, একটি পোশাক কারখানার ওয়াশিং সেকশনে কাজ করতেন নাজমীন। দুপুরের দিকে এলাকা নির্জন থাকায় পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক করা হয়েছে অভিযুক্তকে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এ ঘটনায়।



গাজীপুরটঙ্গীছুরিকাঘাতনিহত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise