Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৭:৩৬
৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

সংগৃহীত ছবি

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জালাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। জরিমানা না দিলে তাকে আরও এক মাস কারাগারে থাকতে হবে।

আজ বুধবার এই রায় ঘোষণা করেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ।

মামলার নথির বরাতে তিনি জানান, ২০২৩ সালের আগস্ট মাসে নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি গ্রামের নিজ বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এ সময় প্রতিবেশী জালাল শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থা দেখে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির মা নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা করেন।

মামলাটি প্রথমে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও পরে দ্রুত নিষ্পত্তির জন্য রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

মুন্সি আবুল কালাম আজাদ বলেছেন, রায় ঘোষণা শেষে কড়া নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামি জালাল উদ্দিনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণমামলারায়আদালতযাবজ্জীবননাটোর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise