আগামীর সময়

বাসে ট্রেনের ধাক্কা

‘কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতরটি দুমড়েমুচড়ে যায়’

‘কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতরটি দুমড়েমুচড়ে যায়’

সংগৃহীত ছবি

‘আমি বাসে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকি ও বিকট শব্দে ঘুম ভাঙতেই দেখি ট্রেন বাসটিকে মুখে করে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতরটি দুমড়েমুচড়ে যায়’— কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে এভাবেই দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ট্রেনের ধাক্কায় আহত বাসযাত্রী ওমর ফারুক।

তিনি জানান, একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। চোখ খুলে দেখতে পান, তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। তাঁকে কারা এখানে এনেছেন, কখন এনেছেন, তিনি কিছুই জানেন না।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় ঢাকাগামী একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নোয়াখালীর দিকে যাওয়া মামুন স্পেশাল পরিবহনের বাসটি রেলক্রসিং এ উঠে পড়তেই তাতে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেন। এ সময় বাসটিকে মুখে করে অনেকটা পথ টেনেহিঁচড়ে নিয়ে যায়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা অজয় ভৌমিক জানান, হতাহতদের ভোর ৪টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১২ জনকে মৃত অবস্থায় আনা আমরা নিহত অবস্থায় এখানে পাই। আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতদের বেশির ভাগই মাথায় আঘাত পেয়েছেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাঁদের।

    শেয়ার করুন: