Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

টোল আদায় স্থগিতের আশ্বাসে দিনাজপুরে সড়ক অবরোধ প্রত্যাহার

দিনাজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:৫৪
টোল আদায় স্থগিতের আশ্বাসে দিনাজপুরে সড়ক অবরোধ প্রত্যাহার

ছবি: আগামীর সময়

সড়কে চাঁদাবাজির অভিযোগে চার ঘণ্টা অবরোধের পর দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ রবিবার সকাল ৭টা থেকে ট্রাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে জেলা সদর বাস টার্মিনালে আটকা পড়ে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরে দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে পৌরসভার ট্রাক টার্মিনালের খাস আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মধ্যস্থতায় পৌর প্রশাসন ও শ্রমিক-মালিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পৌর এলাকার ভেতরে চলমান টোল আদায় বন্ধের আশ্বাস দেওয়া হয়।

দিনাজপুর ট্রাক শ্রমিক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাদাকাতুল বাবি জানিয়েছেন, আপাতত টোল আদায় বন্ধ রাখার আশ্বাস পাওয়ায় অবরোধ স্থগিত করা হয়েছে। তবে স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

ট্রাক শ্রমিকসড়ক অবরোধচাঁদাবাজিভোগান্তি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise