কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সংগৃহীত ছবি
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল বারী।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, প্রিয়া আক্তার ওরফে বিথী (৩৬) ও মো. শুক্কুর আলী (৩০)। তাদের দুজনের কাছ থেকে ৪ কেজি করে গাঁজা জব্দ করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।




