ভাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় যুবক নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা হাইওয়ে থানা। ছবি: আগামীর সময়
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ছমর আলী (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত ছমর জামালপুরের ইসলামপুর উপজেলার ছত্তর আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ছমরসহ কয়েকজন খুলনার দিকে যাচ্ছিলেন। ভোরে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে তারা যাত্রাবিরতি করেন। রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ছমর গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
এস আই সোহেল জানিয়েছেন, গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




