Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লাভের আশায় আখ চাষে ঝুঁকছেন মোল্লাহাটের কৃষক

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৪৫
লাভের আশায় আখ চাষে ঝুঁকছেন মোল্লাহাটের কৃষক

বাগেরহাটের বিস্তীর্ণ জমিতে এখন শোভা পাচ্ছে সবুজ আখের ক্ষেত। ছবি: আগামীর সময়

বাগেরহাটের মোল্লাহাটে এবার বাম্পার ফলন হয়েছে আখের। কম উৎপাদন খরচ, ভালো ফলন ও লাভের সম্ভাবনায় এ ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামে বিস্তীর্ণ জমিতে এখন শোভা পাচ্ছে সবুজ আখের ক্ষেত। কৃষকদের আশা, উৎপাদিত আখের ন্যায্যমূল্য ও সহজ বাজারজাতকরণ নিশ্চিত হলে আগামীতে এ অঞ্চলে আখের আবাদ আরও বাড়বে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে সারি সারি লম্বা আখের গাছ। বাতাসে দুলছে সবুজ পাতা। ধানসহ অন্যান্য ফসলের তুলনায় আখে লাভের সম্ভাবনা বেশি হওয়ায় অনেক কৃষক এ ফসলের দিকে ঝুঁকছেন।

গাড়ফা গ্রামের কৃষক হাফিজু চৌধুরী জানিয়েছেন, এবার তাদের এলাকায় আখের ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় গাছগুলো সতেজ ও স্বাস্থ্যবান হয়েছে। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় সঠিক পরিচর্যায় ভালো ফলন পাওয়া যাচ্ছে। তবে লাভ নির্ভর করছে বাজারদরের ওপর। ভালো দাম পাওয়া গেলে এ বছর ভালো লাভ হবে বলে আশা করছেন তিনি। আগামী মৌসুমে আরও বেশি জমিতে আখ চাষের পরিকল্পনাও রয়েছে তার।

একই গ্রামের কৃষক বোরহান জানিয়েছেন, আগে তিনি ধান চাষ করতেন। কৃষি অফিসের পরামর্শে এবার আখ চাষ শুরু করেছেন। ফলন ভালো হয়েছে। সঠিকভাবে পরিচর্যা করলে আখ থেকে ভালো আয় করা সম্ভব। তাই ভবিষ্যতেও এ চাষ চালিয়ে যেতে চান তিনি।

আরও পড়ুন

সুপার হট মরিচে স্বপ্ন বুনছেন কামাল শেখ

২২ আগস্ট ২০২৬

কৃষকরা জানান, এ বছর উপজেলার বিভিন্ন এলাকায় ফিলিপাইন, রংবিলাস ও ঈশ্বরদী-৪৫সহ বিভিন্ন উন্নত জাতের আখ চাষ হয়েছে। এসব জাতের ভালো ফলন দেখে অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন। এতে ধীরে ধীরে বাড়ছে আখের আবাদ।

গাড়ফা গ্রামের বাসিন্দা আবু সাইদ জানালেন, এবার মাঠজুড়ে আখের সবুজ সমারোহ দৃষ্টি কাড়ছে। আগে এ এলাকায় এত বেশি আখের আবাদ দেখা যেত না। ফলন ভালো হওয়ায় কৃষকদের আগ্রহও বেড়েছে। লাভের সম্ভাবনা দেখে তারাও আগামীতে জমিতে আখ চাষের কথা ভাবছেন।

আখের ক্ষেত দেখতে আসা স্থানীয় বাসিন্দা হামিম শেখ জানান, ধানের জমির তুলনায় এবার আখের ক্ষেত বেশ ভালো হয়েছে। কৃষকরা ন্যায্যমূল্য পেলে এ অঞ্চলে আখ চাষ আরও বাড়বে। এতে কৃষকের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও চাঙা হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাতের ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও নিয়মিত কারিগরি পরামর্শের কারণে মোল্লাহাটে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি রোগবালাই দমন, সার প্রয়োগ ও পরিচর্যার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন জানিয়েছেন, মোল্লাহাটে আখ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মাটির গুণাগুণ ও আবহাওয়া উপযোগী হওয়ায় কৃষকরা ভালো ফলন পাচ্ছেন। উন্নত জাতের আখ চাষে কৃষকদের উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি জানান, উন্নত জাতের বীজ, সঠিক সময়ে সার ও সেচ এবং রোগবালাই নিয়ন্ত্রণ করা গেলে ফলন আরও বাড়ানো সম্ভব। উৎপাদিত আখের ন্যায্যমূল্য ও সহজ বাজারজাতকরণ নিশ্চিত হলে আগামীতে এ অঞ্চলে আখের আবাদ আরও বাড়বে।

আখআখ চাষকৃষিবাগেরহাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি