Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুপার হট মরিচে স্বপ্ন বুনছেন কামাল শেখ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:০২
সুপার হট মরিচে স্বপ্ন বুনছেন কামাল শেখ

ক্ষেত থেকে মরিচ তুলছেন কামাল শেখ। ছবি: আগামীর সময়

ভোরের আলো ফুটতেই জমিতে ছুটে যান কামাল শেখ। হাতে ঝুড়ি, চোখে ব্যস্ততা। গাছ থেকে কাঁচা মরিচ তুলে ভরেন ঝুড়ি। এরপর সেই মরিচ নিয়ে ছুটতে হয় বাজারে। বিক্রি শেষে হাতে আসে নগদ টাকা। এভাবেই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ছৈলাদি গ্রামের পঞ্চাশোর্ধ কৃষক কামাল শেখের দিন কাটছে।

মাত্র ১০ শতক জমিতে সুপার হট জাতের মরিচ চাষ করে এখন ভালো ফলন ও বাজারদর পাচ্ছেন তিনি। কৃষি অফিসের সহযোগিতায় শুরু করা এই চাষ তার কাছে শুধু নতুন জাতের পরীক্ষা ছিল। ফলন ও বাজারে সাড়া পাওয়ার পর সেই পরীক্ষাই হয়ে উঠেছে বাড়তি আয়ের সম্ভাবনা।

কামাল শেখের জমিতে এখন সারি সারি মরিচগাছ। গাছজুড়ে ঝুলছে কাঁচা মরিচ। বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় জমি থেকে তোলা মরিচ বিক্রি করে প্রতিদিনই আয় করছেন তিনি।

কৃষির সঙ্গে কামালের সম্পর্ক পুরনো। প্রতিবছরই বিভিন্ন ফসল আবাদ করেন। তবে সুপার হট জাতের মরিচের চাষ তাকে নতুন করে আশাবাদী করেছে। অল্প জমিতে চাষ করেই উৎপাদন ও বাজারদরের ভালো অভিজ্ঞতা পেয়েছেন তিনি।

কামাল শেখ বললেন, ‘কৃষি অফিসের সহযোগিতা না পেলে হয়তো এই জাতের মরিচ চাষের সুযোগ পেতাম না। অল্প জমিতে চাষ করে ভালো ফলন ও বাজারদর পেয়েছি। এতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। আগামী বছর আরও বেশি জমিতে মরিচ চাষ করার পরিকল্পনা করছি।’

তার এই জমি এখন আশপাশের কৃষকদের জন্যও শেখার জায়গা হয়ে উঠেছে। নতুন জাতের মরিচের ফলন, পরিচর্যা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখতে অন্য কৃষকরাও জমিটি দেখতে আসছেন।

আরও পড়ুন

ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

১৮ আগস্ট ২০২৬

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানিয়েছেন, সুপার হট জাতের মরিচ চাষে সঠিক পরিচর্যার পাশাপাশি রোগবালাই নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। কামাল শেখকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তার জমিতে ভালো ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। প্রদর্শনী দেখে অন্য কৃষকরাও উন্নত জাতের মরিচ চাষে এগিয়ে আসবেন বলে আশা করছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কামাল শেখের জমিতে সুপার হট জাতের মরিচের প্রদর্শনী দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো কৃষকদের উন্নত জাতের মরিচ চাষে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর বাস্তব ধারণা দেওয়া।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেছেন, ‘প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকের কাছে শুধু নতুন জাত পৌঁছে দেওয়া নয়, এর সম্ভাবনাও তুলে ধরা হয়। কামাল শেখের জমিতে সুপার হট মরিচের ভালো ফলন স্থানীয় কৃষকদের জন্য ইতিবাচক বার্তা। বাজারে চাহিদা ও দাম বিবেচনায় পরিকল্পিতভাবে এ ধরনের মরিচের আবাদ বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি মসলাজাতীয় ফসলের উৎপাদনও বাড়বে।’

কাাঁচা মরিচগাজীপুরকৃষি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি