Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

বেনাপোল (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৬:০৭
ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

গত ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ২৩৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। ছবি: আগামীর সময়

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় যশোরে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। বেনাপোলসহ আশপাশের বাজারগুলোতে এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ২০০-২৫০ টাকা।

আজ মঙ্গলবার ঝিকরগাছা, শার্শা, বেনাপোল, নাভারন ও বাগআঁচড়া বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়। 

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানালেন, গত ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১০ কার্যদিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় ২৩৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে কয়েকটি মরিচবোঝাই ট্রাক বেনাপোলে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব চালান দেশে ঢুকলে দাম আরও কমতে পারে।


আরও পড়ুন

হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, কেজি ৬০ টাকা

১৬ আগস্ট ২০২৬



উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট প্রথম চালানে ৯ হাজার ২০০ কেজি, ৪ আগস্ট ৪২ হাজার ২২০ কেজি, ৬ আগস্ট ১৪ হাজার কেজি, ৮ আগস্ট ১৫ হাজার কেজি, ৯ আগস্ট ১৪ হাজার কেজি, ১০ আগস্ট ১৪ হাজার কেজি, ১১ আগস্ট ৫৬ হাজার কেজি, ১২ আগস্ট ২৮ হাজার কেজি, ১৩ আগস্ট ২৮ হাজার কেজি এবং ১৬ আগস্ট ১৩ হাজার ৫০০ কেজি কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। 

বেনাপোল বাজারের কাঁচা মরিচ বিক্রেতা তরিকুল ইসলাম বললেন, ‘ভারত থেকে নিয়মিত আমদানির পাশাপাশি দেশীয় জোগান বাড়ায় বাজারে সরবরাহের ঘাটতি নেই। ফলে পণ্যটির দাম কমেছে।’

কাঁচা মরিচ ব্যবসায়ী আল মামুনের ভাষ্য, আমদানি অব্যাহত থাকলে দাম কমে ৫০ টাকা কেজিতে নেমে আসতে পারে। তখন আমদানিনির্ভর ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। তবে বেনাপোল কাস্টমসের পক্ষ থেকে আমদানি করা কাঁচা মরিচের ট্যাক্স প্রতি টন ৫০০ মার্কিন ডলারের পরিবর্তে ৩০০ মার্কিন ডলার করার জোর দাবি করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মুক্তা চৌধুরী বলেছেন, ‘কাঁচা মরিচ আমদানিকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। পণ্যগুলো দ্রুত খালাশের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে কাঁচা মরিচের ট্যাক্স আদায় করা হচ্ছে বলে জানালেন তিনি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে