Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাগুরা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

মাগুরা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৮:১৬
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা

মাগুরায় বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান— সংগৃহীত

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বেকারি পণ্য বাজারজাতকরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স নিউ ভাই ভাই বেকারির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উপপরিচালক সজল আহম্মেদ জানালেন, আগে একাধিকবার সতর্ক করার পরও মেসার্স নিউ ভাই ভাই বেকারি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। এছাড়া লাইসেন্স ছাড়াই ভুয়া বিএসটিআই লোগো ব্যবহার করে বেকারি পণ্য বাজারজাত, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেটে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না রাখা, খাদ্যপণ্যে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নিষিদ্ধ উপাদান ব্যবহার এবং উৎপাদিত পণ্যের মোড়কীকরণ বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

আরও পড়ুন

নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

২২ জুলাই ২০২৬

তিনি জানান, এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের জন্য প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান সজল আহম্মেদ।

মাগুরাবেকারিজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: