Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

লাগেনি উন্নয়নের ছোঁয়া, ভাঙাচোরা সড়কে দুর্ভোগ নিত্যদিনের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৩:৫৭
লাগেনি উন্নয়নের ছোঁয়া, ভাঙাচোরা সড়কে দুর্ভোগ নিত্যদিনের

ছবি: আগামীর সময়

একটু বৃষ্টি হলেই কাদায় মাখামাখি হয়ে যায় রাস্তা। আর শুকনো মৌসুমে উড়তে থাকে ধুলা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মানুষের কাছে এ দুর্ভোগ বহু বছরের।

উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও পাকুরিয়া গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে পড়ে আছে সংস্কারহীন। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। এতে বাড়ছে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা।

পাকুরিয়া গ্রামের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাকিল হোসেন জানিয়েছেন, ছোটবেলা থেকে তিনি রাস্তার একই বেহাল চিত্র দেখে আসছেন।

তার ভাষ্য, ‘এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হয়নি। উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও সংসদ সদস্যের কাছেও আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

স্থানীয়দের প্রশ্ন, আশপাশের গ্রামগুলোয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও পাকুরিয়া কেন বারবার উপেক্ষিত হচ্ছে। তাদের দাবি, দ্রুত সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হোক।

এ নিয়ে মন্তব্যের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়ার মোবাইল ফোনে কল করা হলে তার বক্তব্য, ‘ব্যস্ত আছি, পরে কথা বলব।’ পরে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমে তিনি সড়কটির দুরবস্থার বিষয়ে জেনেছেন। সড়কটি সরকারি তালিকাভুক্ত কি না, তা যাচাই করা হবে। তালিকাভুক্ত হলে এলজিইডির মাধ্যমে উন্নয়ন প্রস্তাব পাঠানো হবে। তা নাহলে বিকল্প উৎস বা জনপ্রতিনিধিদের উদ্যোগে কাজ করার সুযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেছেন, স্থানীয়দের কাছ থেকে আবেদন পেলে বিষয়টি খতিয়ে দেখে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সড়কদুর্ভোগগাজীপুরউন্নয়ন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise