Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

৪১ বাঁক, ৫১ গর্তে জর্জরিত কাপাসিয়া-গাজীপুর সড়ক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:৫০
৪১ বাঁক, ৫১ গর্তে জর্জরিত কাপাসিয়া-গাজীপুর সড়ক

ছবি: আগামীর সময়

যেখানে গন্তব্য ৪০ মিনিটের, সেখানে পৌঁছাতে লাগছে দেড় ঘণ্টা। খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়কের কারণে এভাবেই দুর্ভোগে পড়ছেন গাজীপুরের কাপাসিয়া, কালীগঞ্জ ও শ্রীপুর উপজেলার হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কাপাসিয়া-চেরাগআলী আঞ্চলিক সড়কটি এখন স্থানীয়দের কাছে এক ভোগান্তির নাম।

কাপাসিয়া বাজার থেকে চেরাগআলী মোড় পর্যন্ত সড়কে প্রায় ৪১টি ঝুঁকিপূর্ণ বাঁকসহ আছে ৫১টি বড়-ছোট খানাখন্দ। এই সড়কে অটোরিকশা চালান সোহরাব হোসেন। তিনিই জানালেন, আমরাইদ থেকে গাজীপুর যেতে লাগার কথা ৪০ মিনিট। এখন লেগে যাচ্ছে দেড় ঘণ্টার মতো সময়।

‘রাস্তায় অসংখ্য গর্তের কারণে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার আশঙ্কায় ধীরগতিতে চলতে হয়। তাই যাত্রীরাও বিরক্ত হন’- বলছিলেন আরেক অটোচালক মো. সোহেল মিয়া। বর্ষাকালে আরও বেহাল হয় সড়কটি, জানালেন পিকআপচালক মো. রফিকুল ইসলাম।

প্রতিদিন এই রাস্তা দিয়ে গাজীপুরে কাজে যান শারমিন আক্তার। ‘সড়কে ভাঙাচোরার কারণে নির্ধারিত সময়ে কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে’- বিরক্ত তিনি। 

চলাচলে সময় নষ্ট হওয়ার আরেক কারণ- রাস্তাটি কিছু অংশে বেশ সরু। অনেক স্থানে দুটি যানবাহন একসঙ্গে চলাচল করতে পারে না। বিভিন্ন বাঁকে ঝুঁকিও বাড়ে দুর্ঘটনার। এসব জানালেন তিলশুনিয়া গ্রামের শিউলী আক্তার।


আরও পড়ুন

বেহাল সেতুতে ঝুঁকি নিয়েই চলছে পারাপার

১৯ জুন ২০২৬


বেহাল সড়কের প্রভাব পড়ছে ব্যবসায়ীদের কাজেও। পণ্য পরিবহনে লাগছে অতিরিক্ত সময় ও খরচ- অভিযোগ স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদেরের। 

স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবিরের ক্ষোভ- ‘বছরের পর বছর ধরে মানুষ এই দুর্ভোগ সহ্য করছে। মাঝে মধ্যে অস্থায়ী মেরামত করা হলেও স্থায়ী সমাধান হচ্ছে না।’

দ্রুত রাস্তাটি মেরামত ও প্রশস্ত করার দাবি জানিয়েছেন নিয়মিত চলাচলকারীরা।

সড়কটি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নয়, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে বলে জানালেন কাপাসিয়া উপজেলা প্রকৌশলী সোহেল রানা।

রাস্তার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে- বললেন গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ। তার কথা, সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কর্মকর্তারা।

সড়ককাপাসিয়া-গাজীপুর সড়কগাজীপুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise