Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে স্রোতে হারাল কিশোর

রামু (কক্সবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৩২
ভেসে আসা লাকড়ি তুলতে গিয়ে স্রোতে হারাল কিশোর

নিখোঁজ শিশু মো. সাজেদ। সংগৃহীত ছবি

কক্সবাজারের রামুতে লাকড়ি সংগ্রহ করার সময় পাহাড়ি ঢলে ভেসে মো. সাজেদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ফুলেশ্বরী খালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাজেদ ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা কুনারপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। সে চরপাড়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থী।


আরও পড়ুন

বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম

০৯ জুলাই ২০২৬



স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে ফুলেশ্বরী খালে প্রচণ্ড স্রোতের সঙ্গে বিপুল লাকড়ি ভেসে আসে। রশি ব্যবহার করে এসব লাকড়ি সংগ্রহ করছিলেন কয়েকজন বাসিন্দা। একপর্যায়ে বড় আকারের একটি লাকড়িতে রশি আটকে যায়। সেটি টানতে গিয়ে হঠাৎ সবার হাত থেকে রশি ছুটে যায়। সাজেদ তখনো রশির সঙ্গে আটকে ছিল। রশি ও লাকড়িসহ তীব্র স্রোতে ভেসে যায় সে। স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে পাহাড়ি ঢলের প্রবল স্রোত ও পানির তীব্র গতির কারণে সাজেদকে উদ্ধার করতে ব্যর্থ হন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. মুবিন বলেছেন, ‘স্থানীয় লোকজন খালে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু পানির তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

নিখোঁজ সাজেদের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই তারা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। বিভিন্ন স্থানে খোঁজ চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রশাসন-সংশ্লিষ্টরা জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।


কক্সবাজাররামুনিখোঁজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: