Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে বগুড়া-নাটোরের ১৮ এইচএসসি পরীক্ষার্থী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৪৯
বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে বগুড়া-নাটোরের ১৮ এইচএসসি পরীক্ষার্থী

রাজশাহীর একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। ছবি: আগামীর সময়

বিশেষ ব্যবস্থায় আগামীকাল শনিবার এইচএসসি পরীক্ষা দিতে পারবেন বগুড়া ও নাটোরের ১৮ জন শিক্ষার্থী। আজ শুক্রবারের মধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।

এইচএসসি পরীক্ষার প্রথম দিন গতকাল বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রে গিয়েও ফেরত আসতে হয়েছিল তাদের। কারণ, তাদের হাতে ছিল না প্রবেশপত্র। অথচ তারা ফরম পূরণের জন্য নির্ধারিত টাকা জমা দিয়েছিলেন নিজ নিজ কলেজের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের কাছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফরম পূরণের টাকা নেওয়া হলেও তা যথাসময়ে বোর্ডে জমা দেওয়া হয়নি। ফলে তাদের নিবন্ধন সম্পন্ন হয়নি এবং প্রবেশপত্রও আসেনি। এই কারণে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ২১ শতাংশ। সেই তালিকায় যুক্ত হয় এই ১৮ শিক্ষার্থীর নামও।


আরও পড়ুন

যন্ত্রণা কি সেটা আজকে আমরা বুঝেছি

০৩ জুলাই ২০২৬

১৮ শিক্ষার্থীর মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ জন এবং নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ জন শিক্ষার্থী রয়েছেন।

নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান সূচি বলেছেন, ‘অনলাইনে ফরম পূরণে সমস্যা হওয়ায় তিনি কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারের কাছে যান। অমিত ৩ হাজার ৫০০ টাকা নেন এবং ফরম পূরণের আশ্বাস দেন। কিন্তু পরীক্ষার আগের দিন থেকে তার ফোন বন্ধ ছিল। পরে জানতে পারি, ফরমই পূরণ করা হয়নি।’

একই ঘটনার শিকার হয়েছেন এই কলেজের আরও সাত শিক্ষার্থী। তারা হলেন  সবুজ আহম্মেদ, শিমুল শেখ, আকিবুল, শিমুল, শাওন, সাব্বির ও তানভির হোসেন।

সূচির বাবা ইমামুল হক জানালেন, একজন মানুষের অবহেলা ও প্রতারণার কারণে তার মেয়ের উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন তিনি।

বগুড়ার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের শিক্ষার্থী সম্রাট সরকার অভিযোগ করেন, প্রবেশপত্র চাইলে কলেজের খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন বারবার সময়ক্ষেপণ করেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান হয়নি।

আরেক শিক্ষার্থী হাসর মিয়া জানালেন, ফরম পূরণের সময় শেষ হওয়ার পর অতিরিক্ত টাকা নিয়ে কাজ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষার আগের দিন থেকেই অভিযুক্তের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

আরও পড়ুন

মডরিচ থাকবেন বিশ্বকাপের স্মৃতিতে

০৩ জুলাই ২০২৬

আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদুর রহমান বললেন, ‘অভিযুক্ত অফিস সহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ৮ শিক্ষার্থীর মধ্যে কয়েকজন নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাদের পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেয়নি।’

বগুড়ার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান মন্তব্য করেন, কলেজে ফরম পূরণ-সংক্রান্ত সব আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হওয়ার নিয়ম রয়েছে। কোনো কর্মচারীর হাতে টাকা দেওয়ার বিধান নেই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির এবং অফিস সহকারী অমিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরই বোর্ডে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। কিছু অসাধু ব্যক্তির কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তবে আজকের মধ্যে বিশেষ ব্যবস্থায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে এবং শনিবার তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এইচএসসি ২০২৬এইচএসসিবগুড়ানাটোররাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়