সেতুর রেলিং ভেঙে বাস খালে, যাত্রী নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় সেতু থেকে বাস খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ছবি: আগামীর সময়
মানিকগঞ্জের শিবালয়ে সেতুর রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসের (৫০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে।
ফাইনালে মেসি গোল করবেই
১৯ জুলাই ২০২৬
স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে ওই বাসের একজন যাত্রী নিহত ও দশজন আহত হন।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ওসি হারুনার রশীদের ভাষ্য, মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন।





