Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

হাট মাতাচ্ছে ‘মুসাফির’, ৫ লাখ টাকার ষাঁড়কে ঘিরে ক্রেতাদের ভিড়

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ২১:৫৩
হাট মাতাচ্ছে ‘মুসাফির’, ৫ লাখ টাকার ষাঁড়কে ঘিরে ক্রেতাদের ভিড়

ছবি: আগামীর সময়

মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর হাটে 'মুসাফির' নামের ষাঁড় নিয়ে উচ্ছ্বাস লক্ষ করা গেছে ক্রেতাদের মধ্যে। আজ মঙ্গলবার বৈরী আবহাওয়ায় হাটে আসা ক্রেতাদের আলোচনায় ছিল এই ষাঁড়টি।

সাদা-কালো রঙের বিশালদেহি মুসাফিরের গলায় ঝুলছিল সোনালি রঙের ধাতব মালা। তার চাহনিতেও যেন রাজকীয় গাম্ভীর্য। বিশাল আকৃতির এই ষাঁড়টিকে এক নজর দেখতে ভিড় করছেন মানুষজন। ষাঁড়টির সঙ্গে ছবি তুলতেও ভিড় করেন অনেকে।

তবে আকার-আকৃতির পাশাপাশি নামের কারণেও আলোচনায় এসেছে ষাঁড়টি। মালিক শখ করে এর নাম রেখেছেন ‘মুসাফির’।

ষাঁড়টির মালিক কামরুল ইসলাম জানান, তিনি ষাঁড়টি অন্য একটি হাট থেকে কিনেছিলেন। এরপর বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন পশুর হাটে নিয়ে ঘুরছেন। এক হাট থেকে আরেক হাটে ঘুরে বেড়ানোর কারণেই ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘মুসাফির’।


আরও পড়ুন

বরগুনায় আমতলীর গরুর হাটে ক্রেতার ভিড়, বেড়েছে দাম

২৬ মে ২০২৬



তার ভাষ্য, ষাঁড়টি খুব শান্ত স্বভাবের। হাটে আনলে মানুষ আগ্রহ নিয়ে দেখতে আসেন। অনেকেই ছবি তোলেন, আবার দামও জানতে চান। তিনি ষাঁড়টির দাম হাঁকছেন ৫ লাখ টাকা।

হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, বর্তমানে বড় আকার ও আকর্ষণীয় রঙের গরুর প্রতি মানুষের আগ্রহ বেশি। ‘মুসাফির’ তার আকার, রং ও সাজসজ্জার কারণে সহজেই সবার নজর কাড়ছে।

এদিকে ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে গজারিয়ার বিভিন্ন পশুর হাট। 

গজারিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগান মোল্লা বলেছেন, ‘উপজেলায় কোরবানির ঈদ সামনে রেখে এ বছর এক হাজার ৩১২টি খামারে কোরবানির পশু পালন করা হয়েছে। এ ছাড়া ছোট-বড় খামারের পাশাপাশি প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই ঈদ উপলক্ষে গরু ও ছাগল পালন করা হয়েছে।’

গরুর হাটঈদুল আজহামুন্সিগঞ্জভবেরচর হাটগজারিয়াষাঁড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ‘বাঁচার আগে মরার চিন্তা করা তো সমস্যা’-মক্কা চুক্তি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ৩০ আগস্ট ২০২৬, ১৭:৪১

    advertiseadvertise