Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় খুন, ২ আসামির মৃত্যুদণ্ড

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২০:০৮
বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় খুন, ২ আসামির মৃত্যুদণ্ড

দুই যুগ আগে চট্টগ্রামে এক যুবককে জবাই করে নৃশংসভাবে খুনের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ওই যুবককে প্রাণ দিতে হয়েছিল বলে মামলার নথিতে উল্লেখ আছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় দিয়েছেন।

মহানগর আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ হাসেম জানান, দুই আসামি জামাল উদ্দিন ও এরশাদ হিরুর বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় আনা অভিযোগ প্রমাণ হওয়ায় আরও তিন আসামি মনির, আলমগীর ও রাশেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০০৩ সালের ৮ জানুয়ারি চট্টগ্রাম নগরীর বাদামতলী শেখ মুজিব রোডের বাসিন্দা ইদু মিয়াকে (৩২) গলা কেটে ও এলোপতাড়ি ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুন করা হয়। সেদিন দুপুরে তার লাশ বাড়ির পাশে পুরাতন কবরস্থানে পাওয়া যায়। এ ঘটনায় তার ভাই মোহাম্মদ কামাল নগরীর ডবলমুরিং থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার নথিতে উল্লেখ আছে, ইদু মিয়া মাছের আড়তের কর্মচারী ছিলেন। তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল স্থানীয় যুবক জামাল উদ্দিন। তিনি নিয়মিত বাসায় আসা শুরু করলে ইদু মিয়া বাধা দেন। বোনের সঙ্গে বিয়ের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে জামাল উদ্দিন আরও চার সহযোগী মিলে ইদু মিয়াকে খুন করেন।

এ ঘটনায় করা মামলার অভিযোগপত্রে ৫ জনকে আসামি করা হয়। ২০০৬ সালে আদালতে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষে মোট ৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী রাকিব মিয়া জানালেন, দণ্ডিতদের মধ্যে কারাগারে থাকা এরশাদ, আলমগীর ও রাশেদকে রায় ঘোষণার সময় আদালতে নেওয়া হয়েছিল। পরে সাজামূলে তাদের কারাগারে পাঠানো হয়। পলাতক জামাল ও মনিরের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামবোনখুন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ