Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

ছাড়পত্র নবায়ন ছাড়া জাহাজ কাটায় ফেরদৌস স্টিল ইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১৩:৩৫
ছাড়পত্র নবায়ন ছাড়া জাহাজ কাটায় ফেরদৌস স্টিল ইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা

সংগৃহীত ছবি

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার অপরাধে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন পরিচালক জমির উদ্দিন।

গত ১৪ আগস্ট ইয়ার্ডটিতে এমটি রাসি নামে একটি জাহাজ কাটার সময় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে মারা যান ৯ শ্রমিক। আহত হন অন্তত ১০ জন। ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাহাজটি কাটার জন্য ইয়ার্ডটির নেওয়া পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয় গত ১২ আগস্ট। এরপর নতুন করে ছাড়পত্র নবায়নের জন্য আবেদন করেনি ইয়ার্ড কর্তৃপক্ষ। ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও জাহাজ কাটার কার্যক্রম চালানোয় জরিমানা করা হয়েছে তাদের।

আরও পড়ুন

৯ শ্রমিকের মৃত্যু : ইয়ার্ড মালিক ও তিন সচিবকে বেলার আইনি নোটিশ

১৬ আগস্ট ২০২৬

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন। তিনি জানান, আজ ইয়ার্ডের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিচালক ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করেছেন।

আদেশে বলা হয়েছে, শিপ ব্রেকিং ইয়ার্ডে থাকা স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্র নবায়ন না করেই কাটিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

আদেশে আরও বলা হয়েছে, পরিবেশগত ক্ষতির জন্য ইয়ার্ড কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করা পর্যন্ত স্ক্র্যাপ জাহাজটির কাটিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেরদৌস স্টিলপরিবেশগত ছাড়পত্রজরিমানাচট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise