পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার অপরাধে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার সকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন পরিচালক জমির উদ্দিন।গত ১৪ আগস্ট ইয়ার্ডটিতে এমটি রাসি নামে একটি জাহাজ কাটার সময় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। এতে মারা যান ৯ শ্রমিক। আহত হন অন্তত ১০ জন। ঘটনার পর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাহাজটি কাটার জন্য ইয়ার্ডটির নেও...