Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চকরিয়ার চোয়ার ফাঁড়ির মাছে এত স্বাদ!

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৪:২৯
চকরিয়ার চোয়ার ফাঁড়ির মাছে এত স্বাদ!

ছবি: আগামীর সময়

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিস্তীর্ণ এলাকা জুড়ে মাছের ঘের রয়েছে। এসব ঘের থেকে তোলা মাছের স্বাদ যেন অমৃত। তরতাজা মাছে এত স্বাদ হওয়ার একটাই কারণ লোনা-মিঠা পানির সংমিশ্রণ। ছোট-মাঝারি সাইজের মাছে রয়েছে অনেক বৈচিত্র্য।

বঙ্গোপসাগরের উপকূলঘেঁষা পুরো উপজেলায় অসংখ্য ঘের রয়েছে। ঘের থেকে মাছ ধরে প্রধান পাইকারি বাজার চোয়ার ফাঁড়িতে নিয়ে আসা হয় সাত-সকালে। সকাল ১০টার মধ্যেই শেষ হয়ে যায় কেনাবেচা।

বাগদার কেজি ১৪০০ ও গলদা চিংড়ি ১৩০০-১৪০০, সাদা চিংড়ি (চ্যাগা ইছা) ৯৫০, ছোট চিংড়ি (লইল্যা ইছা) ৭৫০, জাত কোরাল ১০০০, দাতিনা কোরাল ১৪০০, তাইল্যা মাছ ১০০০, বাইলা ৯০০-১৩০০, বাটা ৭০০-১৪০০, সাগরের কই-পুঁটি মাছ ৪০০, চিরিং মাছের কেজি ১০০০ টাকা দরে বিক্রি হয়।

সারা বছর এই মাছ পাওয়া যায় না। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলে এই মাছের ব্যবসা। এখন নিয়মিতই আসছে এসব উপকূলীয় এলাকার মাছ। নগরীর অভিজাত কাজীর দেউড়ির বাজারে কয়েক বছর এ মাছের ব্যবসা করছেন নুরুল আলম। তিনি জানালেন, ‘চকরিয়ার মাছের স্বাদের কারণে চাহিদা বেশি। দাম একটু বেশি পড়ে। কারণ দিনের মাছ দিনেই বাজারে চলে আসে। বিক্রিও শেষ হয়ে যায়।’

এই মাছ পেলে নিয়মিত কেনেন চট্টগ্রামের নামকরা হাইওয়ে সুইটসের মালিক মুরাদ চৌধুরী। তিনি জানালেন, ‘চকরিয়ার মাছের এমন অনন্য স্বাদ অন্য কোনো এলাকার মাছে পাওয়া যায় না। আমি অনেকবার চোয়ার ফাঁড়ির পাইকারি বাজারে গিয়ে সেখান থেকেও মাছ কিনে এনেছি।’

বঙ্গোপসাগরকক্সবাজারচকরিয়ামাছ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise