Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

সাগরের সরবরাহের সঙ্গে বেড়েছে পুকুরের মাছ

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১৮:০৭
সাগরের সরবরাহের সঙ্গে বেড়েছে পুকুরের মাছ

চট্টগ্রাম নগরীর চকবাজারের মাছের বাজার— আগামীর সময়

চট্টগ্রাম সাগরে মাছ ধরার দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ১২ জুন। সাগরে যেতে শুরু করেছেন জেলেরা। বিভিন্ন প্রজাতির মাছ আসতে শুরু করেছে চট্টগ্রামের বাজারে। সরবরাহ বাড়ায় দাম কিছুটা নাগালের মধ্যে এসেছে। তাই স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে।

নগরীর চকবাজার ঘুরে দেখা গেছে মাছের প্রচুর সরবরাহ। বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও পুকুরে চাষ করা মাছের উপস্থিতিই বেশি দেখা গেছে। রুই মাছ বিক্রি হচ্ছে কেজি ৩৮০ টাকা দরে, মৃগেল মাছের দাম রাখা হচ্ছে ৩০০ টাকা। তুলনামূলক কম দামে মিলছে তেলাপিয়া মাছ, যার প্রতি কেজি ২৫০ টাকা, ব্রিগেড মাছ ২৮০ টাকা। কেচকি ৩০০ টাকা ও মলা ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শোল মাছ ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে। পাঙ্গাস পাওয়া যাচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়।

আরও পড়ুন

প্রতারণার শিকার হয়ে রাশিয়ার যুদ্ধে আরমান, দেশে ফেরার আকুতি

২০ জুন ২০২৬

দেখা মিলেছে সাগরের অন্যান্য মাছেরও। বাজারে লাল পোয়া ৪০০ টাকা ও বড় সাইজের সাগরের পোয়া ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাবদার দর ৬০০ টাকা। তুলনামূলক সস্তা মাছের মধ্যে আছে লইট্যা। ছোট আকারের লইট্যা ২০০ ও বড় আকারের ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে সবচেয়ে বেশি আভিজাত্য লক্ষ্য করা গেছে রূপচাঁদার ঝুড়িতে। বড় আকারের ১ কেজি ওজনের রূপচাঁদা বিক্রি হচ্ছে ১৮০০ টাকা, তবে ছোট আকারের রূপচাঁদা মিলছে ৭০০ টাকায়। সামুদ্রিক চিংড়ি ৭০০ থেকে ১০০০ টাকা, বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৪০০ টাকা।

মাছ বিক্রেতা আল আমিন জানালেন, ‘বাজারে মাছ পর্যাপ্ত এখন। দাম কিছুটা কমেছে। সাগরের সব বোট ও জাহাজ আসতে শুরু করলে দাম আরও কমে যাবে।’

সাইফুল ইসলাম বললেন, ‘গত কয়েক সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। সরবরাহ বাড়লে আমাদের জন্য ভালো হবে।’

চট্টগ্রামমাছসাগর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise