Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

এপস্টিন তদন্ত

ইউরোপীয় নেটওয়ার্কের নতুন চিত্র, ফ্রান্সে নতুন ১০ ভুক্তভোগী

প্যারিস প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩০
ইউরোপীয় নেটওয়ার্কের নতুন চিত্র, ফ্রান্সে নতুন ১০ ভুক্তভোগী

সংগৃহীত ছবি

জেফরি এপস্টিনের মৃত্যু ঘটলেও তাকে ঘিরে আন্তর্জাতিক তদন্ত থামেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তার নেটওয়ার্ক নিয়ে সামনে আসছে নতুন নতুন তথ্য।

এবার ফ্রান্সে অন্তত ১০ জন নতুন সম্ভাব্য ভুক্তভোগীর উপস্থিতি তদন্তে এনেছে নতুন মোড়।  ফরাসি প্রধান সরকারি কৌঁসুলি লর বেক্যু জানিয়েছেন, আগে এদের বিষয়ে কোনো তথ্য তদন্তকারীদের কাছে ছিল না।

সাম্প্রতিক সাক্ষ্য ও যোগাযোগের ভিত্তিতে এই নতুন নামগুলো এসেছে সামনে, যা তদন্তের পরিধি বাড়িয়েছে উল্লেখযোগ্যভাবে। এখন এপস্টিনের ব্যক্তিগত নথি, পুরোনো যোগাযোগ তালিকা, টেলিফোন রেকর্ড এবং ডিজিটাল তথ্যভাণ্ডার গভীরভাবে বিশ্লেষণ করছেন তদন্তকারীরা।

তাদের লক্ষ্য, এপস্টিনের ইউরোপীয় কার্যক্রমের পরিসর, সম্ভাব্য সহযোগীদের ভূমিকা এবং আর্থিক ও সামাজিক নেটওয়ার্কের পূর্ণ চিত্র উন্মোচন। তদন্তে আবারও ওঠে এসেছে জ্যঁ লুক ব্রুনেলের নাম। এপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। মডেলিং জগতের মাধ্যমে তরুণী সংগ্রহের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন ব্রুনেল। ২০২২ সালে ফরাসি কারাগারে মারা যান তিনি। 

এ ছাড়া জেরাল মারির বিরুদ্ধেও পুরোনো অভিযোগগুলো আলোচনায় এসেছে পুনরায়, যদিও তিনি সব অভিযোগ করেছেন অস্বীকার।

বিশ্লেষকদের মতে, নতুন ভুক্তভোগীদের বক্তব্য শুধু একটি পুরোনো মামলার পুনরাবৃত্তি নয়, বরং আন্তর্জাতিক মানব পাচার ও প্রভাবশালী নেটওয়ার্কের কাঠামো নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে, যা ভবিষ্যতে নিয়ে যেতে পারে আরও বড় তদন্তের দিকে।

ফ্রান্সজেফরি এপস্টিনমৃত্যুতদন্ত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise