Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

চীনের বিখ্যাত সবুজ চায়ের গল্প

  • এক কেজি চায়ের দাম পড়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৩৯
চীনের বিখ্যাত সবুজ চায়ের গল্প

প্রজন্মের পর প্রজন্ম ধরে হ্যাংজুর কাছাকাছি পাহাড়গুলোতে লংজিং চা সংগ্রহ করা হয়ে আসছে।

চিনের হ্যাংজু শহরের পাহাড়ি ঢালে গে শিয়াওপেং নামের এক কৃষক তাকিয়ে আছেন চা পাতার দিকে। তিনি নিজের হাতের নিপুণ ছোঁয়ায় কচি চা পাতাগুলো সংগ্রহ করছেন ঝুড়িতে। পান্নার মতো সবুজ আর মসৃণ এই পাতাগুলোই হলো চিনের বিখ্যাত ‘লংজিং’ চা, যা সারা বিশ্বের চা প্রেমীদের কাছে এক আরাধ্য বস্তু।

শতাব্দীর পর শতাব্দী ধরে লংজিং চা মানুষের কাছে এক আভিজাত্যের প্রতীক। আঠারো শতকে চিনের সম্রাট চিয়ানলং এই চায়ের স্বাদ পেয়ে এতটাই পাগল হয়েছিলেন যে, আঠারোটি চা গাছকে তিনি রাজকীয় মর্যাদা দিয়েছিলেন। তখন থেকেই এই চা শুধু রাজদরবারের জন্য বরাদ্দ থাকতো।
লংজিং চায়ের আসল স্বাদ পেতে বর্তমানে মানুষের ঢল নামছে হ্যাংজুর চা গ্রামগুলোতে। বাজারে নকল চায়ের ভিড় বাড়ায় মানুষ এখন সরাসরি উৎস থেকে চা কেনাকেই নিরাপদ মনে করছে। কারণ, আধুনিক মেশিনের যুগেও আসল লংজিং চা এখনো তৈরি হয় কারিগরের হাতের জাদুতে।

চতুর্থ প্রজন্মের চা চাষি শিয়াওপেং মনে করেন, এই চায়ের সবকিছুই নির্ভর করে সঠিক সময়ের ওপর। বসন্তের শুরুতেই অর্থাৎ মার্চের মাঝামাঝি সময়ে যে কুঁড়িগুলো পাওয়া যায়, সেগুলোর কদর সবচেয়ে বেশি। এই সময়ে চায়ের গন্ধে থাকে হালকা বাদামের সুবাস আর মুখে দিলে পাওয়া যায় এক স্বর্গীয় অনুভূতি।

আরও পড়ুন

আধুনিক মা-বাবারা কেন বেশি ঘুমহীন?

১৫ মে ২০২৬

চায়ের এই বিশেষ গ্রেড বা ‘মিং কিয়ান’ স্তরের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে! মাত্র আধা কেজি এই প্রিমিয়াম চায়ের দাম এখন ৩০,০০০ ইউয়ান (প্রায় ৪,৪০০ ডলার)। আগেকার দিনে মানুষ এত দাম কল্পনাও করতে পারতো না, কিন্তু এখন চাহিদা বাড়ায় দাম চলে গেছে আকাশছোঁয়ায়।

শহর ফেরত মানুষগুলো এখন আবার ভিড় করছেন নিজেদের আদি ভিটায়। এই বিশেষ চা চাষের জন্য আবহাওয়া হতে হয় একদম মাপা, যেমন হালকা রোদ আর সাথে একটু কুয়াশা ভেজা ঝিরঝিরে বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের কারণে এখন সঠিক সময়ে এই চা পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে।
লংজিং চা বিশাল বড় কড়াইয়ে ভেজে প্রস্তুত করা হয়।চা পাতা তোলার পর কারিগররা শুরু করেন সেঁকার এক অদ্ভুত পরিশ্রমের কাজ। প্রায় ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জ্বলন্ত কড়াইয়ে শিয়াওপেং-এর বাবা গে ঝেংহুয়া খালি হাতে নাড়াচাড়া করেন কচি চা পাতাগুলো। আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ংকর গরমেও তিনি কোনো গ্লাভস ব্যবহার করেন না।

ঝেংহুয়া বিশ্বাস করেন, হাতের ছোঁয়া ছাড়া চায়ের আসল রূপ ফুটে ওঠা অসম্ভব। গ্লাভস না পরার কারণ হিসেবে তিনি জানান, হাতের তালু দিয়ে তাকে অনুভব করতে হয় কড়াইয়ের তাপ আর পাতার আর্দ্রতা। তার মতে, মেশিন তো মৃত বস্তু, কিন্তু মানুষের হাত হলো জীবন্ত যা চায়ের সুবাসকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।

বর্তমানে জালিয়াতি রুখতে চিন সরকার এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। নির্দিষ্ট ১৬৮ বর্গ কিলোমিটার এলাকার বাইরের কোনো চা-কে এখন আর ওয়েস্ট লেক লংজিং নামে বিক্রি করা যায় না। আসল চায়ের প্যাকেটে এখন কিউআর কোড দেওয়া থাকে, যা স্ক্যান করলেই বোঝা যায় এটা কোন খামারের চা।
ঐতিহ্যবাহী লংজিং চায়ের স্বাদ নেওয়ার অন্যতম সেরা উপায় হলো সেই খামারগুলোতে ভ্রমণ করা, যেখানে এটি সংগ্রহ করা হয়।লংজিং চায়ের প্রতি এই ভালোবাসা আসলে চিনের নতুন প্রজন্মের মধ্যে এক দারুণ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তারা এখন বিদেশি কফি ছেড়ে নিজেদের ঐতিহ্যের দিকেই বেশি ঝুঁকছে। চায়ের প্রশিক্ষক চেন ইফাং এই চায়ের স্বাদকে তুলনা করেন বসন্তের কচি মটর শুঁটির ফুলের সাথে।

তিনি মনে করেন, এই চা পান করার জন্য একটু ধৈর্যের প্রয়োজন। কফি বা কড়া লিকারের চায়ের মতো এটি শুরুতেই আপনাকে ধাক্কা দেবে না, বরং ধীরে ধীরে তার আসল চরিত্র আপনার সামনে মেলে ধরবে। এটি কেবল একটি পানীয় নয়, বরং এক প্রশান্তির নাম।

চাষি ঝেংহুয়া এক সময় ভয় পেতেন যে, তার সাথে সাথেই হয়তো এই শিল্প হারিয়ে যাবে। কিন্তু আনন্দের বিষয় হলো, শিক্ষিত তরুণরা এখন শহর ছেড়ে আবার খামারে ফিরে আসছে। কারণ, এই চা চাষ এখন শুধু ব্যবসাই নয়, বরং এটি তাদের নাড়ির টান এবং জন্মভূমির আসল সুবাস।

আপনি কি কখনো এমন এক কাপ চা খাওয়ার কথা ভেবেছেন যার জন্য গুনতে হবে লাখ টাকা? অথবা স্রেফ এক কাপ চায়ের প্রশান্তির জন্য কি হারিয়ে যেতে চান চিনের সেই কুয়াশাঘেরা পাহাড়ে?

একটু সময় নিয়ে ভাবুন, এই আভিজাত্যই হয়তো দুনিয়ার সেরা স্বাদ!

সূত্র: বিবিসি 

লংজিং চাচীনের চাচীনা ঐতিহ্যচা প্রেমীহ্যাংজু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে