চিনের হ্যাংজু শহরের পাহাড়ি ঢালে গে শিয়াওপেং নামের এক কৃষক তাকিয়ে আছেন চা পাতার দিকে। তিনি নিজের হাতের নিপুণ ছোঁয়ায় কচি চা পাতাগুলো সংগ্রহ করছেন ঝুড়িতে। পান্নার মতো সবুজ আর মসৃণ এই পাতাগুলোই হলো চিনের বিখ্যাত ‘লংজিং’ চা, যা সারা বিশ্বের চা প্রেমীদের কাছে এক আরাধ্য বস্তু।শতাব্দীর পর শতাব্দী ধরে লংজিং...