আগামীর সময়

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

হরমুজ প্রণালী নিরাপদ রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে: ট্রাম্প

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালী যেকোনো ভাবে শিগগিরই উন্মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ‘একভাবে বা অন্যভাবে আমরা খুব শিগগিরই হরমুজ প্রণালি উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত করব।’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের কারণে প্রণালীটি যেন আর ‘হুমকি’ হয়ে না থাকে, এজন্য চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য এই গুরুত্বপূর্ণ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশা করছেন তিনি।

তিনি আরও বলেছেন, ‘গুরুত্বপূর্ণ এই নৌপথকে উন্মুক্ত ও নিরাপদ রাখতে অনেক দেশ যুদ্ধজাহাজ পাঠাবে।’

এদিকে তিনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ‘তটরেখায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানি নৌকা ও জাহাজগুলোকে ধারাবাহিকভাবে পানিতে ডুবিয়ে দেবে’।

ট্রাম্প দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার ১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছে।’ তবে তার মতে, ড্রোন, মাইন এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা ইরানের জন্য এখনো ‘সহজ’।

অন্যদিকে জেনেভায় ইরানের প্রতিনিধি আলি বাহরানি বলেছেন, তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের বিষয়ে ট্রাম্পের দাবি ‘মনগড়া মিথ্যার ওপর ভিত্তি করে তৈরি’।

    শেয়ার করুন: