Agamir Somoy E-Paper
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অন্ধকারে আলোর দ্যুতি আবুল হোসেন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এল-সাইয়েদকে কটাক্ষ করে ‘দুই আমেরিকা’ পোস্ট ট্রাম্পের, মিলল পাল্টা খোঁচা

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১২:২৬
এল-সাইয়েদকে কটাক্ষ করে ‘দুই আমেরিকা’ পোস্ট ট্রাম্পের, মিলল পাল্টা খোঁচা

কোলাজ- আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে মিশিগানের সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও তার স্ত্রী ড. সারাহ জুকাকুর ছবি পাশাপাশি দিয়ে তুলনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প লিখেছিলেন, ‘দুই একেবারেই ভিন্ন আমেরিকা।’

ট্রাম্পের সেই পোস্টের জবাব দিতে গিয়ে এবার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গই টেনে আনলেন এল-সাইয়েদ।

এক সাক্ষাৎকারে নিজের স্ত্রী সারাহর সঙ্গে সম্পর্কের কথা তুলে তিনি বললেন, ‘সারাহ আর আমি একে অন্যকে পছন্দ করি। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ব্যাপারে আমি জানি না।’

এল-সাইয়েদের এই মন্তব্য মুহূর্তেই রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্প যেখানে দুই দম্পতির ছবি ব্যবহার করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে এল-সাইয়েদ পাল্টা ব্যক্তিগত সম্পর্ককেই সামনে এনে প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন।

লড়াই এখন শুধু রাজনীতিতে নয়

মিশিগানের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প ও এল-সাইয়েদের সংঘাত আগেই তীব্র। এল-সাইয়েদকে ট্রাম্প ‘র‌্যাডিক্যাল’ ও ‘কমিউনিস্ট’ হিসেবে আক্রমণ করেছেন। বিপরীতে এল-সাইয়েদ স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক সমতা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর পক্ষে নিজের অবস্থান তুলে ধরছেন। এখন সেই রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে যুক্ত হলো ব্যক্তিগত কটাক্ষও।

মিশিগানের এই নির্বাচন তাই ধীরে ধীরে জাতীয় রাজনীতির বড় মঞ্চে পরিণত হচ্ছে—যেখানে ট্রাম্পের আক্রমণ, এল-সাইয়েদের পাল্টা জবাব এবং ‘দুই আমেরিকা’র বিতর্ক একসঙ্গে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি করছে।

এল-সাইয়েদডোনাল্ড ট্রাম্প
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise