Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে স্কাইডাইভারসহ নিহত ১২

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:০৯
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে স্কাইডাইভারসহ নিহত ১২

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে স্কাইডাইভারসহ ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে রাজ্যের বাটলার শহরের দক্ষিণে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এবং বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা পরিচালক ডেনিস জ্যাকবস জানিয়েছেন, স্কাইডাইভারবাহী বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এক ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি উড্ডয়ন করলেও উচ্চতা বাড়াতে ব্যর্থ হয় এবং আচমকা তীব্র বাক নিয়ে ৩০০ মিটার দূরে বিধ্বস্ত হয়।

বিমানটির পরিচালনা করা স্কাইডাইভিং কোম্পানি জানিয়েছে, ‘দুঃখজনকভাবে, এই দুর্ঘটনায় আরোহী ১২ জনই প্রাণ হারিয়েছেন।’ নিহতদের পরিবারকে জানানোর আগ পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।

ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষ, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটি।

বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসনের ভাষ্য, এটি কোনো বাণিজ্যিক বিমান নয়; এটি একটি স্থানীয় বিমান যা আমাদের স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীদের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মর্মান্তিক ঘটনাটি তাদের সামনেই ঘটেছে।

অলাভজনক সংস্থা ইউ.এস. প্যারাসুট অ্যাসোসিয়েশনের মতে, গত বছর যুক্তরাষ্ট্রে আনুমানিক ৩৫ লক্ষ জাম্পের মধ্যে স্কাইডাইভিং-সম্পর্কিত কারণে ১৬ জনের মৃত্যু হয়েছে। মিসৌরির দুর্ঘটনাটি ছাড়া গত দশকে যুক্তরাষ্ট্রে স্কাইডাইভিং-সংক্রান্ত ৮টি প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রবিমান বিধ্বস্তনিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বিরোধী দল

    লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৮

    advertiseadvertise