Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

কাশ্মীরকে ‘ভারতের অংশ’ বললেন সার্জিও গর, মার্কিন কূটনীতিককে তলব পাকিস্তানের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৮:০৮
কাশ্মীরকে ‘ভারতের অংশ’ বললেন সার্জিও গর, মার্কিন কূটনীতিককে তলব পাকিস্তানের

সেপ্টেম্বরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ (বামে) ও ফিল্ড মার্শাল আসিম মুনির (ডানে)।

ইসলামাবাদে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করে বুধবার ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে পাকিস্তান। নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে উল্লেখ করার পর এ পদক্ষেপ নেয় ইসলামাবাদ।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দায়িত্ব পালন করা মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বুধবার ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে এ মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আস্থাভাজন ও সাবেক ব্যবসায়িক অংশীদার গোর দুই দিনের সফরে ভারতের জম্মু ও কাশ্মীর এবং কেন্দ্রশাসিত লাদাখ অঞ্চলে রয়েছেন।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের গোর বলেছেন, ‘কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি অবিশ্বাস্য রকম সুন্দর একটি জায়গা।’

১৯৪৭ সালে ব্রিটেন দক্ষিণ এশিয়ায় তাদের ঔপনিবেশিক ভূখণ্ড ভাগ করে দেওয়ার পর স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। সেই সময় থেকেই কাশ্মীর নিয়ে পরস্পরবিরোধী দাবি রয়েছে দুই দেশের।

আরও পড়ুন

ইমরান খানকে হাসপাতালে পাঠানোর আদেশ চ্যালেঞ্জ করল পাকিস্তান সরকার

১৯ আগস্ট ২০২৬


গোরের মন্তব্যের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারকে তলব করে এবং গোরের ‘তথ্যগতভাবে ভুল মন্তব্য’ ও ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের’ বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এ সময় স্পষ্ট করে বলা হয়েছে যে, জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিরোধপূর্ণ ভূখণ্ড, যার চূড়ান্ত নিষ্পত্তি প্রাসঙ্গিক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়ার অপেক্ষায় রয়েছে।’

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে গত বছর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে স্বল্পস্থায়ী সংঘাত হয়েছিল। কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ওই সংঘাত শুরু হয়। এ হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছিল নয়াদিল্লি।

ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও গোরের এ মন্তব্য এসেছে। ভারত ও পাকিস্তানের ওই সংঘাত থামাতে তিনি হস্তক্ষেপ করেছিলেন বলে ট্রাম্প দাবি করেছিলেন, যদিও নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করে। তবে ইসলামাবাদ স্বল্পস্থায়ী ওই সংঘাতের অবসানে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করে এবং গত বছর তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সুপারিশ করে।

এর পাল্টা হিসেবে ট্রাম্প মুনিরকে ‘প্রিয় ফিল্ড মার্শাল’ বলে অভিহিত করেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানেও ইসলামাবাদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর ওই যুদ্ধ শুরু হয়।

সূত্র: আরটি

জম্মু ও কাশ্মীরসার্জিও গরপাকিস্তানতলবমার্কিন কূটনীতিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি