Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পাকিস্তান

বেলুচিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত ৮

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৩:২৬
বেলুচিস্তানে নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত ৮

সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান ও মাস্তুং এলাকায় নিরাপত্তাবাহিনীর অভিযানে ৮ বিচ্ছিন্নতাবাদী মারা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে তাদের মৃত্যু হয়। আজ শনিবার পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য।

আইএসপিআর জানায়, বেলুচিস্তানের খারান এলাকায় ভারতীয় প্রক্সি গ্রুপ ফিতনা আল-হিন্দুস্তানের একদল জঙ্গির গতিবিধি নজরদারির পর এই অভিযান চালানো হয়। এতে তিন জঙ্গি নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

এ ছাড়া মাস্তুং এলাকায় একটি আত্মঘাতী বোমারুর সম্ভাব্য উপস্থিতির তথ্যের ভিত্তিতে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। সেখানে বন্দুকযুদ্ধের পর এক আত্মঘাতী বোমারুসহ পাঁচ সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশটির জাতীয় নিরাপত্তা ফ্রেমওয়ার্ক আজম-ই-ইস্তেহকামের আওতায় বিদেশি মদদপুষ্ট এই সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত দেশ জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : জিও নিউজ

নিহতলাশপাকিস্তানভারত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise