এবার মার্কিন সেনাদের তথ্য পেতে পুরস্কার ঘোষণা ইরাকি গোষ্ঠীর
আলজাজিরা

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকের ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত সংগঠন ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইরাকের ভেতরে মার্কিন সেনাদের অবস্থান, ঘাঁটি বা চলাচল সম্পর্কে ‘সঠিক ও নির্ভরযোগ্য’ তথ্য দিলে ১৫ কোটি ইরাকি দিনার (প্রায় এক লাখ ১৪ হাজার ৫০০ ডলার) দেওয়া হবে।
তারা বলেছে, এমন তথ্য তাদের লক্ষ্যভিত্তিক হামলা চালাতে সহায়তা করতে পারে।
এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত একটি পোস্টারে, ইরানের নতুন সর্বোচ্চ নেতাসহ শীর্ষ বেশ কয়েকজন নেতার তথ্য আহ্বান করেছে। তথ্য দাতার জন্য সর্বোচ্চ এক কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে তারা।

