Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবাননে হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

মেহের নিউজ
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ২১:৪২
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

ছবি: রয়টার্স

লেবানন ও গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের স্থানীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে এমন তথ্য।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘লেবাননে জায়নিস্ট শাসনের অব্যাহত অপরাধ বিবেচনায় নিয়ে এবং এখন যেহেতু এই যুদ্ধবিরতি লেবাননসহ সব ফ্রন্টে লঙ্ঘিত হয়েছে, তাই ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীর মাধ্যমে “আলোচনা ও খসড়া বিনিময়” স্থগিত করছে।’

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ‘আগ্রাসী ও নৃশংস অভিযান’ অবিলম্বে বন্ধ করা এবং লেবাননের দখলকৃত এলাকা থেকে সম্পূর্ণ প্রত্যাহারের প্রয়োজনীয়তার ওপর ইরানি কর্মকর্তা ও আলোচকেরা জোর দিয়েছেন। ইরান ও ‘প্রতিরোধ অক্ষ’ এ বিষয়ে একমত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

তাসনিম আরও দাবি করেছে, ‘প্রতিরোধ ফ্রন্ট’ ও ইরান ইসরায়েল ও তাদের সমর্থকদের ‘শাস্তি দিতে’ হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ করা এবং বাব আল-মান্দাব প্রণালিসহ অন্যান্য ফ্রন্ট সক্রিয় করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ‘লেবাননসহ সব ফ্রন্ট’ অন্তর্ভুক্ত করে। তিনি সতর্ক করে বলেছেন, একটি ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন মানে পুরো যুদ্ধবিরতি ব্যবস্থার লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

সোমবার এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, ‘তাৎক্ষণিকভাবে লক্ষ্য করুন: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিঃসন্দেহে সব ফ্রন্টে কার্যকর, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত।’

তিনি আরও বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কোনো একটি ফ্রন্টে ভঙ্গ করা হলে সেটি ‘সব ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে।

শীর্ষ এই ইরানি কূটনীতিক সতর্ক করেন, যেকোনো লঙ্ঘনের পরিণতির দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।

লেবাননে ইসরায়েলি হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে আরাগচির এই পোস্ট এসেছে। একই সময়ে ইরান জোর দিয়ে বলছে, ইসলামি প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের অংশ হিসেবে অঞ্চলের সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।

লেবাননে হামলাআলোচনা স্থগিতইরান যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক