জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দেবে ইরাক
বিবিসি

সংগৃহীত ছবি
ইরাক তার সামরিক ইউনিটগুলোর ওপর হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে বলে দেশটির প্রধানমন্ত্রীর মিডিয়া দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পশ্চিম ইরাকের একটি ঘাঁটিতে হামলায় সাতজন যোদ্ধা নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরাকে সবচেয়ে প্রাণঘাতী হামলায় ১৫ জন ইরাকি যোদ্ধা নিহত হন। শিয়া প্রধান হাশেদ আল-শাবি (পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ) দাবি করেছে, ওই হামলাটি যুক্তরাষ্ট্র চালিয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।

