Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ঘুমন্ত বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলা, গাজায় নিহত ৯

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:২৫
ঘুমন্ত বাসিন্দাদের ওপর ইসরায়েলি হামলা, গাজায় নিহত ৯

দক্ষিণ গাজার একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি ভাই-বোন নিহত হয়েছেন। গতকাল বুধবার গাজা সিটির আল-শিফা হাসপাতালে নিহতদের জানাজা সম্পন্ন হয়। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই ঘুমন্ত বাসিন্দাদের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্য আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, আকস্মিক এই হামলায় উপত্যকার একটি ভবনে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। আগুন লেগে যাওয়া অ্যাপার্টমেন্টগুলোর ভেতরে শিশু, নারী ও বৃদ্ধসহ একই পরিবারের বেশ কয়েকজন সদস্য আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো আটকা পড়া মানুষদের কাছে পৌঁছাতে বেশ বেগ পায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীর আগুনে পুড়ে গেছে।

এই হামলার পর স্থানীয় বাসিন্দাদের মনে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

তাদের আশঙ্কা, বর্তমান যুদ্ধবিরতিটি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সূত্র : আলজাজিরা

ফিলিস্তিনইসরায়েলগাজা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise