Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানি অবকাঠামোতে হামলার প্রভাব অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না: আরাকচি

সিএনএন
agamir somoy
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৯
ইরানি অবকাঠামোতে হামলার প্রভাব অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না: আরাকচি

সংগৃহীত ছবি

ইরানের অবকাঠামোর ওপর হামলা হলে তার প্রভাব শুধু ইরান বা অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না বলে সোমবার মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির প্রসঙ্গ উল্লেখ করে তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোকে বলেছেন, ‘এ ধরনের হুমকি যুদ্ধাপরাধ ও গণহত্যাকে স্বাভাবিক করে তোলার শামিল।’

তিনি উল্লেখ করেন, ‘এমন পরিস্থিতির পরিণতি শুধু ইরান বা এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে—যার দায় সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এবং আগ্রাসীদের ওপর বর্তাবে।’

ইরানের এই শীর্ষ কূটনীতিক আরও জানান, কোনো হামলা হলে তা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ‘দৃঢ় ও সর্বাত্মক জবাবের’ মুখোমুখি হবে।

এর আগে রবিবার ট্রাম্প হুমকি দেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এর আগে তিনি ইরানে নরক নেমে আসবে বলেও হুমকি দেন।

ইরান যুদ্ধআব্বাস আরাগচি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise