আগামীর সময়

যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস করে না: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস করে না: পেজেশকিয়ান

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

তিনি বলেছেন, আলোচনা চলাকালে ইরানের ওপর দুইবার হামলা চালানো হয়েছে, যা প্রমাণ করে যুক্তরাষ্ট্র কূটনীতিতে বিশ্বাস করে না।

ইরানি প্রেসিডেন্সির বিবৃতি অনুযায়ী, পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা তার ভাষায় ইরানের বিরুদ্ধে মার্কিন-জায়নিস্ট শত্রুতামূলক কর্মকাণ্ডের ফল।

তিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনালাপে ইরানের প্রতি ইউরোপের পক্ষপাতদুষ্ট অবস্থানেরও সমালোচনা করেন।

    শেয়ার করুন: