Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হামলা সাময়িক স্থগিত, ফের শুরু হতে পারে ইরান-ইসরায়েল লড়াই

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৫৯
হামলা সাময়িক স্থগিত, ফের শুরু হতে পারে ইরান-ইসরায়েল লড়াই

ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের অংশ। ছবি : রয়টার্স

এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো রবিবার দুই দেশের মধ্যে সংঘর্ষ শেষে ইরান ও ইসরায়েল একে অপরের ওপর হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তার দেশ আপাতত যুদ্ধবিরতি পালন করছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে সংগ্রাম এখনও শেষ হয়নি।

এর কয়েক ঘণ্টা আগে, ইসরায়েলকে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়ার পর ইরানের সশস্ত্র বাহিনী অভিযান আপাতত বন্ধের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলেও হামলা থেকে সরে আসার কথা জানায়।

তেহরান জানায়, ইসরায়েল যদি লেবাননে আরও হামলা চালায় তাহলে আরও কঠোর ও নিষ্পেষণমূলক প্রতিশোধ নেওয়া হবে।

বৈরুতে হামলার প্রতিশোধ হিসেবে রবিবার তেহরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সোমবার ভোররাতে ইসরায়েল ইরানে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে এর জবাব দিয়েছে। এছাড়া উভয় পক্ষ তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

এদিকে হোয়াইট হাউস নিশ্চিত করেছে, সংকট নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করেছিলেন। একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তার অনুরোধে ইসরায়েল হামলা বন্ধ রেখেছে।

নেতানিয়াহুকে ইরানের ওপর হামলা বন্ধ করতে কীভাবে রাজি করিয়েছেন-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমি শুধু বলেছি, আমাদেরকে সাধারণ জ্ঞান ব্যবহার করতে হবে। আমরা একটি অত্যন্ত শক্তিশালী, একটি খুব ভালো চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি আছি। কোনো পারমাণবিক অস্ত্র নয়, কিছুই নয়। বুঝতেই পারছেন, আমাদের অনেক মেধা ব্যবহার করতে হবে। সবকিছু ঠিকঠাক আছে।’

ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে আরও বলেছেন, ‘আমি তাকে কিছু করতে বললে, সে তা করে।’

ট্রাম্প সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, ‘আমি নেতানিয়াহুকে স্পষ্ট করে বলেছি যে ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে গেলে তোমাকে হয়তো একাই লড়তে করতে হতে পারে।’

সূত্র : বিবিসি


ইরান-ইসরায়েলহামলা-পাল্টা হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে