Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ নিয়ে আলোচনা করতে ওমান যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৪৫
হরমুজ নিয়ে আলোচনা করতে ওমান যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যে ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমেরিকার দিক থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মাস্কট যাচ্ছেন বলে জানা গেছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ওমান সফরের মূল লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালীতে নৌ-চলাচল স্বাভাবিক করা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা নিয়ে আলোচনা করা।

এদিকে, কাতারও এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে এবং তাদের একটি প্রতিনিধি দল শুক্রবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

ওমানে হতে যাওয়া আজকের এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের।

আলোচনায় বসার আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রকাশ্য ঘোষণা না দেয়, তবে পরিণতি মোটেও ভালো হবে না।

এত কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক দাবি করেছেন, ইরান আলোচনার অনুরোধ করেছে, ওয়াশিংটন তাতে সম্মত হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর নাকচ, পাল্টা ব্যবস্থার হুমকি

১১ জুলাই ২০২৬

এর আগে, যুক্তরাষ্ট্র কোনো প্রকার অস্পষ্টতা ছাড়াই সরাসরি জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি শেষ।

এর জবাবে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করে না।

অন্যদিকে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ জানানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি সতর্ক করে বলেছেন, গত ১৭ জুনে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে তার বিপরীতে সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বাঘাই স্পষ্ট করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের নীতি বর্তমানে দৃঢ়ভাবে ‘প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি’ নীতির ওপর প্রতিষ্ঠিত।

স্থানীয় সময় শুক্রবার রাতে আইআরআইবি নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন কর্মকর্তাদের আলোচনার দাবি এবং যুদ্ধবিরতি প্রসঙ্গে এসব কথা বলেন।

তিনি সরাসরি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধ করিনি।’

সূত্র : প্রেস টিভি ও বিবিসি 

ওমানহরমুজ প্রণালিইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ‘হেয়ারকাট’ থাকছে না, টাকা তোলা যাবে প্রয়োজন অনুযায়ী

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২০

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    জিনজিরা-কেরানীগঞ্জে আজ ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

    ২৫ আগস্ট ২০২৬, ১০:১৫

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    রংপুরে চার খুনের তদন্তে ডিবি

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৪০

    advertiseadvertise