Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৫৫
মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ছবি: রয়টার্স

জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে একযোগে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের দাবি, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আজ রবিবার ভোরে তারা জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তাদের মহাকাশ বাহিনী ঘাঁটিটিতে থাকা একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখা হ্যাঙ্গারগুলো ধ্বংস করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

আজ ভোরে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা ঝুঁকির মাত্রা উচ্চ এবং সবাইকে নিজ নিজ বাড়িতে বা নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১২ জুলাই ২০২৬

মন্ত্রণালয় জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা কাতারের আল উদেদ বিমানঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সক্রিয়ভাবে মোকাবিলা করছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশ জুড়ে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার শব্দ।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইনে সাইরেনের তীব্র গর্জন শোনা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ ভোরে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাগুলোয় একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েতে মার্কিন সেনাবাহিনীর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের ডিপো এবং একটি রাডার সাইটকে লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন ব্যবহার করে আঘাত করেছে।

এতে বলা হয়েছে, ড্রোন হামলার আরেক ধাপে বাহরাইনে একটি মার্কিন যোগাযোগ ব্যবস্থা ও রাডার সাইটকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

ইরানের হামলামধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলাআইআরজিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে