Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই ইসরায়েলের মূল পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫
গাজা থেকে ফিলিস্তিনিদের নির্মূলই ইসরায়েলের মূল পরিকল্পনা

গাজা সিটিতে বাস্তুচ্যুতদের একটি আশ্রয়শিবিরে ভ্রাম্যমাণ সিনেমা প্রদর্শনীতে পর্দায় কার্টুন দেখছে ফিলিস্তিনি শিশুরা। ফাইল ছবি/ রয়টার্স

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েল এখনো বাতিল করেনি বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনাটি বাতিল না করে আপাতত স্থগিত রেখেছেন।

বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেট আয়োজিত এক সম্মেলনে কাটজ বলেছেন, গাজার জনসংখ্যা কমানোই ‘একমাত্র সমাধান’। তার ভাষায়, ‘এই অভিবাসন ছাড়া শেষ পর্যন্ত গাজার কোনো বাস্তব সমাধান নেই।’

ফিলিস্তিনি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের অন্যতম লক্ষ্য হলো ফিলিস্তিনিদের সেখান থেকে সরিয়ে দেওয়া।

২০২৫ সালের শুরুতে ট্রাম্পও গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আন্তর্জাতিক বিরোধিতার মুখে পরে তিনি সেই পরিকল্পনা থেকে সরে আসেন।

গাজার বর্তমান যুদ্ধবিরতি পরিকল্পনায় ফিলিস্তিনিদের সেখানে থাকার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন

কবরস্থান গেছে ভরে, গাজায় এখন লাশ দাফনেও সংকট

২৩ আগস্ট ২০২৬

তবে কাটজ বলেছেন, পরিকল্পনাটি এখনো আলোচনায় রয়েছে। তিনি বলেছেন, ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নিতে ‘সমুদ্রপথে, আকাশপথে এবং যেকোনো উপায়ে’ প্রস্তুত রয়েছে।

তার দাবি, গাজার প্রায় ৮০ শতাংশ মানুষ সেখান থেকে চলে যেতে চান। তবে তিনি কোন জরিপের ভিত্তিতে এই দাবি করেছেন, তা উল্লেখ করেননি।

কাটজ বলেছেন, মিসর গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে রাজি নয়। অন্য যেসব দেশ তাদের নিতে পারে, তারা যুক্তরাষ্ট্রের সমর্থন চায়। এ কারণেই পরিকল্পনাটি আপাতত স্থগিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কাটজ আরও বলেছেন, হামাস তাদের প্রতিশ্রুতি পূরণ করছে না— এমন পরিস্থিতি তৈরি হলে ইসরায়েল গাজায় সামরিক ও ভূখণ্ডগতভাবে আরও অগ্রসর হওয়ার ‘সবুজ সংকেত’ পাবে।

এদিকে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হলেন বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনার বিষয়ে তিনি ও ডেমোক্রেটিক পার্টির আরেক সিনেটর জেফ মার্কলি আগে থেকেই সতর্ক করেছিলেন।

কাটজের বক্তব্যের পর ভ্যান হলেন বলেছেন, ‘এখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীই নিশ্চিত করেছেন, এটাই তাদের লক্ষ্য।’

সূত্র: আলজাজিরা 



ইসরায়েল কাটজইসরায়েল-ফিলিস্তিন সংকটইসরায়েল-গাজা সংঘাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise