আগামীর সময়

কাতার সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

কাতার সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

সংগৃহীত ছবি

কাতারের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

কাতার সরকার জানিয়েছে, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে দেশটির জলসীমায় একটি কাতারি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর আরোহী অন্তত ছয়জন নিহত হয়েছেন।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানায়, হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। সর্বশেষ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বিবৃতিতে জানায়, নিয়মিত দায়িত্ব পালনকালে একটি কাতারি হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে দেশের আঞ্চলিক জলসীমায় এটি বিধ্বস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়, কারিগরি ত্রুটি ছাড়া হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনাটি যে শত্রুপক্ষের আক্রমণের ফল ঘটেছে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি।

এদিকে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় তাদের একজন সৈন্য এবং তুরস্কের প্রতিরক্ষা সংস্থা আসেলসানের দুজন কর্মী নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘটনাটি ঘটল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে কাতার বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

    শেয়ার করুন: