আগামীর সময়

ইরানে এখন পর্যন্ত প্রায় ২১ হাজার মানুষ আহত

ইরানে এখন পর্যন্ত প্রায় ২১ হাজার মানুষ আহত

সংগৃহীত ছবি

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২১ হাজার মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে তাদের দেশে এ পর্যন্ত অন্তত ২০ হাজার ৯৮৪ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, বর্তমান পরিস্থিতির কারণে সাতটি হাসপাতাল খালি করতে হয়েছে এবং ৩৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ বেশ কয়েকজন নেতা নিহত হন৷ এরপর থেকে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে।

    শেয়ার করুন: