সৌদি আরবে বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ১২ মার্কিন সেনা আহত

প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারির কাছে দাঁড়িয়ে আছেন মার্কিন বিমান বাহিনীর এক সদস্য। ফাইল ছবি
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত এই হামলা যুদ্ধে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা ভেদের সবচেয়ে গুরুতর ঘটনা। এই হামলায় অন্তত দুইটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এছাড়া ১৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহদের মধ্যে ২৭৩ সুস্থ হয়ে ফের কাজে ফিরে গেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বেসামরিক নাগরিকসহ ৩ হাজার ৩০০ ইরানি নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এছাড়া ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোতে ৫০ ও ইসরায়েলে ১৬ জন নিহত হয়েছে।

