Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে স্থবির জাহাজ চলাচল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৯
হরমুজ প্রণালিতে স্থবির জাহাজ চলাচল

ছবি: রয়টার্স

লেবাননে ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এর পর থেকেই প্রণালিটিতে জাহাজ চলাচলের সংখ্যা একবারে কমে গেছে। খবর রয়টার্সের।

সামুদ্রিক নজরদারি সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য বলছে, রবিবার হরমুজ প্রণালি পার করেছে মাত্র ১২টি জাহাজ। এর আগের দিন এই সংখ্যা ছিল ৩৫টিতে।

পার হওয়া জাহাজগুলোর মধ্যে পাঁচটির অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) বন্ধ ছিল বলে জানিয়েছে উইন্ডওয়ার্ড।

এক এক্স পোস্টে সংস্থাটি জানায়, ‘এখন পার হওয়া জাহাজগুলো অন্ধকারাচ্ছন্ন, নিষেধাজ্ঞার আওতাধীন, ইরান-সম্পর্কিত। প্রণালিটি উন্মুক্ত নয়; বরং অবরোধ চলাকালীন অবস্থা বিরাজ করছে’।

গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারক সই করেন। এর পর থেকেই জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরার পথে ছিল।

সামুদ্রিক গোয়েন্দা তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলার জানায়, বৃহস্পতিবার প্রণালিটি দিয়ে ২৫টি জাহাজ চলাচল করেছে, সংখ্যাটি এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে সর্বোচ্চ।

তবে লেবাননে ইসরায়েলের হামলা এবং দেশটিতে যুদ্ধবিরতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কথা উল্লেখ করে শনিবার হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

হরমুজ প্রণালিজাহাজইরানমধ্যপ্রাচ্য
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise