বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

সংগৃহীত ছবি
ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আবারও হামলার ঘটনা ঘটেছে।
দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস।
প্রতিবেদনে বলা হয়, বাগদাদে যুক্তরাষ্ট্র দূতবাসের হেলিপ্যাডে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
নাম প্রকাশ না করে ওই কর্মকর্তারা বলেছেন, বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত গ্রিন জোনের পরে দূতাবাসের সীমানার মধ্যে প্রজেক্টাইলটি আছড়ে পড়ে। গ্রিন জোনে ইরাকি সরকারি প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাসগুলোর অবস্থান।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।
কম্পাউন্ডে হামলার পর তাৎক্ষণিকভাবে মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি।
বাগদাদ দূতাবাস বিশ্বের বৃহত্তম মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এতে অতীতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বারবার রকেট এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সম্প্রতি হামলার পরিমাণ বাড়িয়েছে বিভিন্ন গোষ্ঠী।

