আগামীর সময়

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে নিহত ১

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে নিহত ১

সংগৃহীত ছবি

লেবাননের ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে একজন নিহত হয়েছেন।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। খবর জেরুজালেম পোস্টের।

প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িতে আঘাত হানলে একজন নিহত হন। আরও আহতদের সন্ধানে ইসরায়েরের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এলাকাটিতে নজরদারি অব্যাহত রেখেছে।

সংস্থাটি জানায়, এর আগে শনিবার রাতে ডিমোনা ও আরাদে হামলায় শতাধিক মানুষ আহত হন। এরমধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ।

ইসরায়েলও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

    শেয়ার করুন: