Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প

মনে হচ্ছিল, মাথার ওপর ভেঙে পড়ছে ভবন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:০৭
মনে হচ্ছিল, মাথার ওপর ভেঙে পড়ছে ভবন

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫।

ভয়াবহ এই ভূমিকম্পের সময় কারাকাসের অভিজাত এলাকা পালোস গ্রান্দেসের সপ্তমতলার একটি ফ্ল্যাটে ছিলেন সাংবাদিক নিকোল কোলস্টার। এলাকাটি এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জীবন আর মৃত্যুর মাঝখানের সেই আতঙ্কজনক মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি জানান, তীব্র কম্পনে একপর্যায়ে তার মনে হচ্ছিল পুরো ভবনটি হয়তো তার ওপরেই ভেঙে পড়বে।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে নিকোল কোলস্টার বলেছেন, ‘হঠাৎ করেই আমার অ্যাপার্টমেন্টটি তীব্রভাবে কাঁপতে শুরু করে। জানালার কাচগুলো কাঁপছিল। নিজেকে বাঁচাতে আমি কোনোমতে মেইন দরজা আর একটি পাথরের দেয়ালের মাঝখানে আশ্রয় নিই।’

‘আমার জীবনে অনুভব করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি’, যোগ করেন নিকোল কোলস্টার।

ফ্ল্যাটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর প্রতিবেশীদের চিৎকার শুনে তিনি ভবন থেকে নিচে নেমে আসেন। কোলস্টার জানান, আফটারশকের আশঙ্কায় এক ঘণ্টা পরও মানুষ আতঙ্কের মধ্যে রাস্তায় অপেক্ষা করছিলেন।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আসা বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, মানুষ রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন এবং একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন।

কোলস্টার জানান, অনেকেই তাদের গৃহপালিত পোষা প্রাণীগুলোকে ভবন থেকে বের করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন। আবার অনেকে আফটারশকের ভয়ে দ্রুত বেসমেন্ট থেকে গাড়ি বের করার চেষ্টা করছিলেন।

কাছাকাছি একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের বাঁচার আকুতি শোনা যাচ্ছিল বলেও জানান সাংবাদিক নিকোল।

পালোস গ্রান্দেসের আরেক বাসিন্দা মারিয়া এলিস জানান, ভূমিকম্পে তার অ্যাপার্টমেন্টের দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

নিজের অভিজ্ঞতা জানিয়ে মারিয়া এলিস বলেছেন, ‘বাইরে বিদ্যুতের খুঁটিগুলো ভেঙে পড়েছে। আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নেই। মোবাইলের নেটওয়ার্কও পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।’

ভেনেজুয়েলার রাজধানীতে বড় ধরনের ভূমিকম্পের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১৯৬৭ সালে কারাকাসে একটি ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। যাতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। সে সময়ও পালোস গ্রান্দেস এবং উচ্চবিত্তদের এলাকা আলতামিরার বহু ভবন ধ্বংস হয়েছিল।

কারাকাসের পূর্বাঞ্চলের ৫৬ বছর বয়সী বাসিন্দা করো মার্টিনেজ বলেছেন, ভীষণ জোরে একটি শব্দ হয়েছিল। ঘরের ভেতরের জিনিসপত্র, এমনকি রেফ্রিজারেটরের ভেতরের জগগুলোও আছড়ে পড়েছিল। আমি জীবনে কখনো এমন কিছুর মুখোমুখি হইনি।

সূত্র : বিবিসি

ভেনেজুয়েলাভূমিকম্প
১
শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

শক্তিশালী দুই ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

পরপর শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। প্রথমে ৭.২ ও পরে ৭.৫ মাত্রার ভূমিকম্পের আঘাতে দেশটির বহু ভবন ধসে পড়েছে। এতে ব্যাপক হতাহতের শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, বুধবার বিকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) পশ্চিমে ৭.২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর এক মিনিটের মধ্যেই ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।ইউএসজিএস বলেছে, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এ...

বিস্তারিত পড়ুন...

২
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজার থেকে ১ লাখ প্রাণহানির শঙ্কা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজার থেকে ১ লাখ প্রাণহানির শঙ্কা

ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে ১০ হাজার থেকে ১ লাখের মতো মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।ইউএসজিএস বলছ...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!