ইরান নিয়ে করা প্রশ্ন উপেক্ষা করলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগো থেকে হোয়াইট হাউসে ফেরার পর সাংবাদিকরা ইরান নিয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
হোয়াইট হাউসে প্রবেশের সময় সাংবাদিকরা চিৎকার করে ইরান সম্পর্কে জানতে চান ট্রাম্পের কাছে।
তিনি এ বিষয়ে কোনো কথা না বললেও মার-এ-লাগোর রোজ গার্ডেনের দুইটি নতুন মূর্তি নিয়ে মন্তব্য করেছেন।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
এর আগে রবিবার ট্রাম্প জানিয়েছিলেন, এই মুহূর্তে যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত রয়েছে। আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আমাদের খুবই উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে।




