Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভবানীপুরের ভোটের ফল নিয়ে হাইকোর্টে মমতা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৯:১৪
ভবানীপুরের ভোটের ফল নিয়ে হাইকোর্টে মমতা

সংগৃহীত ছবি

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আদালতে গিয়ে তিনি সংশ্লিষ্ট হলফনামা জমা দেন। সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা ও ফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে দাখিল করা হয়েছে নির্বাচন পিটিশন।

সাম্প্রতিক সময়ে বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। ফল ঘোষণার পর থেকেই ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছিল তৃণমূল। এবার সেই অভিযোগকে আইনি রূপ দিয়ে আদালতের শরণাপন্ন হলেন দলের শীর্ষ নেত্রী।

মঙ্গলবার দুপুরে আচমকাই হাইকোর্টে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতি ঘিরে আদালত চত্বরে কৌতূহল তৈরি হয়। পরে জানা যায়, ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি নির্বাচনসংক্রান্ত মামলা দায়ের করেছেন। এদিন তার সঙ্গে তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন ।

তৃণমূলের দাবি, ভোট গণনার সময় একাধিক অনিয়ম হয়েছে। দলের এমপি ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, গণনার একটি পর্যায়ের পর তাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোটা প্রক্রিয়া নিরপেক্ষভাবে পরিচালিত হয়নি বলেই তাদের সন্দেহ।

অন্যদিকে বিজেপির দাবি, জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রায় দিয়েছে এবং সেই রায়কে সম্মান জানানো উচিত। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, আদালতে মামলা করা রাজনৈতিক অধিকার হলেও ভোটের ফল নিয়ে মানুষের সিদ্ধান্ত বদলে যাবে না।

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার বিচারপ্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। ভবানীপুরের ফল নিয়ে নতুন মামলার ফলে রাজ্যের রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে জোর চর্চা।

পশ্চিমবঙ্গহাইকোর্টমমতা বন্দ্যোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?