Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

হাসপাতাল নাকি বন্দিদশা?

সোনম ওয়াংচুকের ‘মুক্তি’ চেয়ে দিল্লি হাইকোর্টে স্ত্রী

  • অনশনে নামছে বাম ছাত্র সংগঠন এসএফআই নেতৃত্ব
সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৪:৩৪
সোনম ওয়াংচুকের ‘মুক্তি’ চেয়ে দিল্লি হাইকোর্টে স্ত্রী

সংগৃহীত ছবি

অনির্দিষ্টকালের অনশন শুরুর ২১ দিন পর দিল্লির যন্তরমন্তর থেকে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার বলপূর্বক হাসপাতালে ভর্তি করানো হলেও তাকে এখনও মুক্তি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে স্বামীকে সফদরজং হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি চেয়ে রবিবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো। একই সঙ্গে সোনমের সমর্থনে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি এবং যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ রবিবার থেকে অনির্দিষ্টকালের অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২৮ জুন থেকে যন্তরমন্তরে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের ২১তম দিনে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি পুলিশ বলপূর্বক সফদরজং হাসপাতালে নিয়ে যায়।

তবে ওয়াংচুকের সমর্থকদের অভিযোগ, তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাকে সরানো হয়েছে।

শনিবার সফদরজং হাসপাতালের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, দীর্ঘ অনশনের ফলে ওয়াংচুকের শরীরে তীব্র জলশূন্যতা দেখা দিয়েছে এবং পটাশিয়ামের মাত্রাও কমে গেছে। রক্তচাপ, নাড়ির গতিসহ গুরুত্বপূর্ণ শারীরিক সূচক আপাতত স্থিতিশীল থাকলেও তা স্বাভাবিক নয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন।

এদিকে গীতাঞ্জলি জে অ্যাংমোর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য দিচ্ছে না। বারবার আবেদন করা হলেও স্বামীকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না কিংবা অন্য হাসপাতালে স্থানান্তরের অনুমতিও মিলছে না। হাসপাতাল চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় গোটা পরিস্থিতি কার্যত বন্দিদশার মতো বলে দাবি তাঁর। এতদিন যাঁরা ওয়াংচুকের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছিলেন, তাদের তত্ত্বাবধানেই চিকিৎসা চালানোর আবেদনও জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের সম্মতি ছাড়া কোনও ওষুধ, স্যালাইন বা অন্য চিকিৎসা না দেওয়ার অনুরোধ করেছেন।

অন্যদিকে হাসপাতালে ভর্তি হলেও অনশন ভাঙতে রাজি নন সোনম ওয়াংচুক। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাকে শিরায় তরল (আইভি ফ্লুইড) দেওয়ার চেষ্টা করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এমনকি মুখে কোনও ওষুধ বা খাবার গ্রহণেও সম্মতি দেননি। তার স্ত্রীও জানিয়েছেন, এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ওয়াংচুক।

রবিবার এসএফআইয়ের শীর্ষ নেতৃত্ব অনির্দিষ্টকালের অনশনে বসছেন। পাশাপাশি ২০ জুলাই সংসদ অভিযানের ডাকও প্রত্যাহার করা হয়নি। হাসপাতাল থেকেই দেওয়া এক বার্তায় এই আন্দোলনকে দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক অধিকারের লড়াই বলে উল্লেখ করে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সোনম ওয়াংচুক।

অন্যদিকে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যন্তরমন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। তিনি ঘোষণা করেছেন, সোনম হাসপাতালে থাকলেও আন্দোলন থামবে না এবং ২০ জুলাইয়ের ‘চলো সংসদ’ কর্মসূচিও নির্ধারিত সময়েই হবে।

সোনম ওয়াংচুকসিজেপিআমরণ অনশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    advertiseadvertise